নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

দরিদ্র মানুষের মাঝে ডালিয়া লিয়াকতের খাদ্য সামগ্রী বিতরণ

দরিদ্র মানুষের মাঝে ডালিয়া লিয়াকতের খাদ্য সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ প্রতিনিধি) : সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫০০ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সোমবার বাসমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল-ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান, কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর কাউন্সিল জাহেদা আক্তার মনি, মানবাধিকার নেত্রী জাহানারা আক্তার, স্বেচ্ছাসেবী করোনা যোদ্ধা সানাউল্লাহ বেপারী, ওমর ফারুক সহ আরও অনেকে।

About the author

SOFT PRO IT