নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুজিববর্ষ উপলক্ষে কুয়েতে প্রবাসীদের ২০টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্ট।শুক্রবার দেশটির আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে এর উদ্বোধন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক ‘বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত’ এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।
বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, কাউন্সেলর জহিরুল ইসলাম খান, স্থানীয় নাগরিক ব্রিগেডিয়ার ইবরাহিম আল-ধাই, নাসের আল আজমি, হাতেম আল-রাশিদী ও আব্দুল আজিজি রাশিদী।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা হুমায়ূন কবির আলী, আতাউল গনি মামুন, মো. আকবর হুসেন, ফরিদ উদ্দিন, মাইন উদ্দিন মইন, শফিকুল ইসলাম বাবুল, মির্জা সুহেল, মইন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন।

