আন্তরজারতিক প্রবাস সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : ভূমধ্যসাগরে নৌকায় করে লিবিয়া থেকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে বাংলাদেশি অভিবাসী মারা গেছেন। খবর রয়টার্সের। ২৫শে জানুয়ারি মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করেন। এই অবৈধ অভিবাসন এবং অভিবাসীদের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছেন বলেও জানান তিনি।

ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোরে মার্তেল্লো ওই বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকায় অন্তত ২৮০ জন ছিলেন; যাদের বেশিরভাগই বাংলাদেশ এবং মিসরের নাগরিক।

হাজার হাজার আশ্রয় প্রার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট ইতালি। গত কয়েক মাস ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

ইতালির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত ইতালির বিভিন্ন বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসী পৌঁছেছেন।

About the author

SOFT PRO IT