নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা পরিষদের সদস্য নুরে আলমকে জনকল্যানে সহযোগীতার প্রতিশ্রুতি এমপি খোকার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ ৩ আসন সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার কাছ থেকে দোয়া নিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৯ নং ওয়ার্ডে নবনির্বাচিত সদস্য নুরে আলম খাঁন। বৃহস্পতিবার ৫ জানুয়ারী দুপুরে নগরীর আমলাপাড়া এলাকাস্থ এমপি খোকার বাস ভবনে নুরে আলম খাঁন একাধিক নেতার্কমী নিয়ে উপস্থিত হন এবং এমপি খোকাকে সালাম করে দোয়া নেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর ইসলাম রুমা, সোনারগাঁও ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার নাজমূল হক, জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহব্বায়ক কমিটির সদস্য আহাদ খন্দকার বিশাল ও জাতীয় ছাত্রসমাজের নেতা কামাল হোসেন, লিটু, আবু হানিফ প্রমূখ।

প্রথমে নুরে আলম খাঁন এমপি খোকাকে সালাম করে দোয়া ও সহযোগী প্রার্থনা করেন এরপর এমপি খোকা তাকে ফুলেল অর্ভ্যথনায় বিজয়ের শুভেচ্ছা জাানান এবং জনকল্যানে সকল কাজে পাশে থেকে সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   3   =