বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন খান মাসুদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে জন্মদিন পালন করলেন ছাত্রলীগ নেতা খান মাসুদ। বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের উদ্যোগে ৪ জানুয়ারী বুধবার সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেটে নিজ কার্যালয়ে আনন্দ মুখর পরিবেশে এ জন্মদিন উদযাপন করা হয়।

কেক কাটার পূর্বে খান মাসুদ বলেন, ১৯৪৮ সালে ৪ জানুয়ারী শেখ ফজলুল হক হলে বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় সু-শৃঙ্খল এই ছাত্রলীগ। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ টির দফা ও ১৯৭১ মহান মুক্তিযোদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীনে অগ্রনী ভূমিকা রেখেছিলেন এই ছাত্রলীগের। বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রসী ও জঙ্গি হামলাসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যা করার যে গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। ছাত্রলীগের প্রাণ থাকতে তা কখনোই সফল হতে দেব না। বিএনপি জামায়াতকে হুশিয়ার করে বলে দিতে চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্মা শেখ হাসিনার উপর আবারো যদি কোন হামলার পরিকল্পনা করা হয়, তাহলে আমরা বন্দর থানা ছাত্রলীগ হাত গুটিয়ে বসে থাকব না।

তিনি আরোও বলেন, দেশের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে আমরা বন্দর উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   9   =