রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের কড়ইতলা মঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এহসানুল হক, প্রকল্প বাস্তবায়ণ অফিসার আবেদ আলী, নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, কৃষি অফিসার তাইজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা সোলেইমান হোসেন, খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক প্রমূখ।

About the author

SOFT PRO IT