রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি : নিখোঁজ ৫ যুবক, স্বজনদের আহাজারি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : শুক্রবার রাতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শীতলক্ষ্যায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৫ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ও রোববার দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে উদ্ধার হওয়া পাঁচজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।আর কেউ নিখোঁজ না থাকায় ফায়ার সার্ভিস, পুলিশ ও নৌ-বাহিনীর সমন্বিত এই উদ্ধার অভিযান সমাপ্ত ষোষণা করা হয়েছে।

যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন, রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ মিয়া (১৮), পূর্ব ধোলাইপাড় এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), একই এলাকার জয়নাল মিয়ার ছেলে নাট বল্টু ব্যবসায়ী বাবু(২০) ও রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা দক্ষিণ মাসাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু (২৮)।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে শীতলক্ষ্যা নদের ডেমরা ঘাট থেকে নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদে নৌ ভ্রমণে বেরিয়েছিলেন ১৪ বন্ধু। রাত সাড়ে ৯ টার দিকে তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

তিনি জানান, ওই নৌকার ৯ আরোহী ও নৌকার মাঝি সাঁতরে এবং অন্য নৌযানের সহায়তায় তীরে ফিরতে পারলেও ৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের খোঁজে যেমরা ফায়ার সার্ভিস ও পুলিশ ঐ রাতেই নদে তল্লাশি শুরু করে। কিন্তু শনিবার রাত ৯ টা পর্যন্ত কোনো লাশ না পেয়ে উদ্ধার কাজ সাময়িক স্থগিত করেন।

রফিকুল ইসলাম জানান, এরপর শনিবার রাত সোয়া ১১ টার দিকে নিখোঁজ তুষারের লাশ সুলতানা কামাল সেতুর উত্তর-পূর্ব পাশে নদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। আর রোববার সকাল ৯ টার দিকে  শীতলক্ষ্যা নদের নোয়াপাড়া-চনপাড়া এলাকার আশপাশ থেকে লতিফ, জাসিম, বাবু  এবং সকাল সাড়ে ১০ টায় শরীফের লাশ পাওয়া যায়।

About the author

SOFT PRO IT