বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লাঙ্গলবন্দে স্নান করতে এসে শিশুর মৃত্যু

লাঙ্গলবন্দে স্নান করতে এসে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলাধীন লাঙ্গলবন্দ স্নানোৎসবে চাচার সাথে স্নান করতে এসে পানিতে ডুবে শুভ নামের ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুভ নওগাঁ জেলার নিয়ামতপুর থানার জারিলা গ্রামের শ্রী দুলালের ছেলে।

স্নানোৎসবে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটির নিখোঁজের সংবাদ পেয়ে সি সি টিভি ফুটেজ দেখে লাঙ্গলবন্দ নদের ১১ নং স্নানঘাট থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ইন্সিপেক্টর শিরাজ জানান, লাঙ্গলবন্দ স্নান ঘাটের ১১ নং ঘাটে সকাল ৬ টায় শুভ স্নান করতে নামার পর থেকেই তাকে খুঁজে না পেয়ে কন্ট্রোল রুমে জানানোর পর সি সি টিভি ফুটেজ দেখে সকাল ১১ টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের টিম শিশুটির লাশ উদ্ধার করে।

About the author

SOFT PRO IT