শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পাঠানটুলি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার অনু‌ষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান জব ফেয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ” একটাই লক্ষ্য – হতে হবে দক্ষ এই স্লোগানে সেমিনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) নারায়ণগঞ্জের পাঠানটুলি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার বিশেষ সেমিনার‌ অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তারা বলেন, জব ফেয়ার এর মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের সাথে পরিচয় হওয়ার সুযোগ পায়। তখন শিক্ষার্থীরা জানতে পারে বাস্তব কর্মদক্ষতা চাহিদা ও দক্ষতার বিষয়াবলি। তবে এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে এবং বিভিন্ন রকম উদ্যোক্তা সৃষ্টি করে দক্ষতা মান বৃদ্ধি করে যেখানে শিল্প প্রতিষ্ঠানগুলোর ও লাভবান হয়।

তারা আরো জানান, এই জব ফেয়ার আত্মনির্ভরশীল সম্পদ গড়ে তোলে স্বপ্ন দেখায় যা বাস্তব জীবনে কর্মসংস্থান তৈরীর মাধ্যমে মেধার মূল্যায়ন করে এবং আমাদের দেশে টেকনিক্যাল বিষয়ে লেখাপড়া ও জ্ঞান অর্জন করা প্রশিক্ষণের বড়ই জরুরী যার  মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব‌ নিরসনে এগিয়ে যাবে।

এ সময়, নারায়ণগঞ্জ সরকার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহাপরিচালক অতিরিক্ত সচিব কারিগরি শিক্ষা অধিদপ্তরের আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী এসিআই ফর্মাল লিমিটেড নারায়ণগঞ্জের সারোয়ার জাহান, চেয়ারম্যান এইচ বি জি গ্রুপ ও ব্যবস্থাপনা পরিচালক টারবো  পাওয়ার লিমিটেড নারায়ণগঞ্জ চন্দন চন্দ্র লোদ ,
ডিজি ইব্রাহীম নীট গার্মেন্টস প্রাইভেট লিমিটেড রবিউল আলম বাদল।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো দক্ষতার ভিত্তিক চাকরির তথ্য সহায়ক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 January 2026

পাঠানটুলি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার অনু‌ষ্ঠিত

www.narayanganjbarta24.com