রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৩য় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ, ১ দিন পর মামলা

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে (৮) নানীর বাড়িতে বেড়াতে এসে অজ্ঞাত তিন লম্পট কতৃক ধর্ষিত হয়। এ ঘটনায় শিশুটির পিতা গত ১১ই ডিসেম্বর শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামীরা এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১০ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার হাটাব সিটি মার্কেটের সামনে ধর্ষিতা শিশুটি তার মামাতো বোনকে নিয়ে খেলা করছিলো। এ সময় অজ্ঞাত ৩ জন ব্যক্তি শিশু দুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মার্কেটের পিছনে নির্জস স্থানে নিয়ে যায়। পরে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষিতার মামাতো বোন আদিবা আক্তার এক লম্পটের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আদিবা আক্তার বাড়িতে গিয়ে তার পিতা মাতাকে বিষয়টি জানায়। পরে তারা ঘটনাস্থল থেকে শিশুটিকে মুমূর্ষ অবস্থয় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

About the author

SOFT PRO IT