বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারী ভোটারদের কাছে ভোট চেয়ে সুযোগ চাইলেন খান মাসুদ

নারী ভোটারদের কাছে ভোট চেয়ে সুযোগ চাইলেন খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি  ) : নারায়ণগঞ্জের বন্দরে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নির্বাচনী দোয়া ও ব্যাপক গণসংযোগ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা খান মাসুদ। ১২ই ডিসেম্বর রবিবার বিকালে তিনি ২২নং ওয়ার্ডস্থ কোটপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি খান মাসুদ আপনাদের সন্তান। আমার পৃথিবীতে মা নেই। ছোট বেলা থেকে মানুষের সেবা করার স্বপ্ন বপন করে রাজনীতি করে আসছি। মা নেই বলে মায়ের ভালোবাসা থেকে আমি বঞ্চিত। আপনাদের কাছে আমি মায়ের ভালোবাসার অভাবটুকু পূরন করতে চাই। আমি এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং কাউন্সিলর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দীতা করছি। সেবা করার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না বাস্তবায়নে বিশ্বাসী। দয়া করে আমাকে একটিবার সুযোগ দেন।

এ সময় উপস্থিত মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা শাখার সভাপতি মো. মাসুম আহমেদ, আমিন আবাসিক পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক লুৎফর রহমান, যুবলীগ নেতা ডালিম হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT