বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেলোয়ার চেয়ারম্যানের তত্বাবধানে কল্যান্দী-হাজীপুর সড়কের কাজ সম্পন্ন

দেলোয়ার চেয়ারম্যানের তত্বাবধানে কল্যান্দী-হাজীপুর সড়কের কাজ সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমানের বরাদ্দে বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যান্দী কাশেম ফকিরের বাড়ি থেকে হাজীপুর শহিদ মেম্বারের বাড়ি পর্যন্ত ৯০০ ফুট রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৫০০ ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধানের সার্বিক তত্বাবধানে উক্ত কার্যক্রম চলমান আছে বলে জানা গেছে। (২৪ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১ টায় কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধানের নির্দেশে উক্ত কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মাসুদা বেগম, মো. খোকন, মো. আসাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT