রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে র‌্যাবের জালে মাদক কারবারি ও এক ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জে র‌্যাবের জালে মাদক কারবারি ও এক ডাকাত গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে  র‌্যাব-১১ এর পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার এক পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। তারা হলো- মাদক কারবারি মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২) ও পলাতক ডাকাত প্রণয় দেব নাথ (২৪)। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

অপরদিকে একই এলাকায় আরেকটি অভিযানে রূপগঞ্জ থানার ডাকাতি মামলার অন্যতম আসামী ডাকাত প্রণয়দেব নাথ (২৪) কে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকে সে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT