বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাড়ছে কাউন্সিলর প্রার্থী খান মাসুদের জনসর্মথণ

বাড়ছে কাউন্সিলর প্রার্থী খান মাসুদের জনসর্মথণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ২২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খান মাসুদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ কর্মসূচিটি বাবুপাড়া, র‌্যালীআবাসিক এলাকা,লেজারার্স আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। এসময় খান মাসুদকে স্থানীয় পঞ্চায়েত কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গরা সমর্থন জানান। এবং বিজয়ী করার বিষয়ে প্রতিশ্রুতি জানায়।

এসকল উঠান বৈঠকে খান মাসুদ জানান, আমি এই এলাকার সকলেরই সেবক হয়ে পাশে থাকতে চাই। পরিবর্তনের অঙ্গিকার নিয়ে আমি পূর্বে যেভাবে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও সমসময় খান মাসুদ আপনাদের পাশে থাকবে। কাউন্সিলর হই বা না হই আপনাদের স্নেহের খান মাসুদ হয়ে থাকতে চাই। আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। আপনারা কোন প্রকার অপপ্রচারে কান দিবেন না। তিনি আরো বলেন, প্রতিশ্রুতি না বাস্তবায়ন করতে চাই। এই এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেলে দিব। কোন মাদক, কিশোর গ্যাং কিংবা আপরাধীদের ঠাঁই ২২নং ওয়ার্ডে হবে না। আমি এখানকার মুরুব্বি,যুবক ও ছাত্রসহ সকলকে নিয়ে এই সমাজের উন্নয়নে অংশ নিতে চাই। মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা এসব ক্ষমার দৃষ্টিতে দেখবেন।এবং ভূল করলেও আমাকে সুধরে দিবেন।কেননা আমি আপনাদেরই সন্তান।

এসময় উপস্থিত ছিলেন, আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাবুপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, উপদেষ্টা আমিরুল ইসলাম, র‌্যালী আবাসিক পঞ্চায়েত কমিটির হাজী মফিজ উদ্দিন দেওয়ান ,সমাজ সেবক নুর উদ্দিন, ওসমান, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, মাওলানা এনামুল ইসলাম, যুবলীগনেতা মাসুম আহমেদ, ডালিম হায়দার প্রমূখ।

About the author

SOFT PRO IT