ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বিদেশী মদ সহ ২ যুবক গ্রেফতার

ফতুল্লায় বিদেশী মদ সহ ২ যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) :  ফতুল্লায় বিদেশী মদ সহ দুই যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের পুত্র ইয়াসিন আরাফাত(২৩) ও একই এলাকার মোঃ মাহফুজের পুত্র রাজু আহম্মেদ(২৩)। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)  রাতে তাদের কে মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারি দোকানের সামনের রাস্তা থেকে। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ নয় বোতল বিদেশের তৈরি মদ উদ্ধার করে।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দশটার দিকে  রিক্সা যোগে জেলার  কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে  মাসদাইর যাওয়ার পথে ফতুল্লা থানার উপ-পরিদর্শক ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে রিক্সারোহী দুই যুবক ইয়াসীর আরাফাত ও রাজু আহম্মেদ কে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের কে ধাওয়া করে আটক করে।এ সময় পুলিশ তাদের নিকট থেকে নয় বোতল বিদেশী মদ উদ্ধার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT