সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে পেটের ভিতরে ইয়াবা পাচারকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পেটের ভিতরে ইয়াবা পাচারকারী গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পেটের ভিতরে করে ইয়াবা পাচারকালে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে টেকনাফের মাদক কারবারি নুর হোসেন। শুক্রবার রাতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীণ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নুর হোসেন কক্সবাজার জেলার  টেকনাফ থানাধীন জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে।

সে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা নিয়ে এসে ক্রয়-বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শনিবার (১১ সেপ্টম্বর) দুপুরে আদমজীনগর র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানান, বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১০ সেপ্টেম্বর রাতে সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ওই অভিযানে অভিনব কায়দায় পেটের ভিতর করে ইয়াবা পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT