নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওলামায়েকেরামকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : মুফতী ওমর ফারুক

ওলামায়েকেরামকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : মুফতী ওমর ফারুক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আই.এ.বি নারায়ণগঞ্জ জেলা অডিটোরিয়ামে শাখা সভাপতি মুফতী আব্দুল হাকিম আদ দিফায়ী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী আল আমিন শেখ এর সঞ্চালনায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ  কেন্দ্রীয় কমিটির মুহ্তারাম সহসভাপতি মুফতী ওমর ফারুক সন্দ্বিপী ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ওলামায়ে কেরাম কে আগামীর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরাম গন শুধু মসজিদ, মাদ্রাসা নিয়ে পরে থাকলে চলবে না। তাদের কে আরো বেশী দায়িত্ববান হতে হবে। সমাজের সামাজিক কাজ করতে হবে। দেশের উন্নয়ন কে গতিশীল রাখতে হলে ওলামায়ে কেরাম গনকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, দেশে একদলীয় শাসন চলতেছে যা দেশের জনগন কখনো মেনে নিবে না। দেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের দমন পীরন বন্ধ করতে হবে। এবং দেশের নিরোহ ওলামায় কেরামদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয়া হয় তাহলে আপামর জনগনকে নিয়ে কঠোর ও দুরবার আন্দোলন গড়ে তোলা হবে।

সভাপতি বক্তব্যে বলেন, ওলামায় কেরামগণ হলেন নবির ওয়ারিস। যুগ যুগ ধরে নবিগণ যে কাজ করে আসছেন তা আমাদের করে যেতে হবে। মঅসজিদ মাদ্রাসার পাশাপাশি সমাজের উন্নয়ন মুলক কাজ ও স্থানীয় নেত্রীত্বে ওলামায় কেরামদের এগিয়ে আস্তে হবে।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জিহাদি, বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার ছদর মাওলানা মুজিবুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানসহ অন্যান্য নেত্রীবৃন্দ। প্রধান অতিথি নতুন কমিটি ঘোষনা করেন।

About the author

SOFT PRO IT