নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের নির্দেশে বিভিন্নস্পটে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

আজমেরী ওসমানের নির্দেশে বিভিন্নস্পটে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওমসানের নির্দেশে বিভিন্নস্পটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকাল থেকে নানা আয়োজনের মধ্যে এ কর্মসূচী পালন করা হয়। এতে নগরীরর অসহায়দের মাঝে রান্না করা খাবারের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বজলুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, মুক্তিযোদ্ধা আসলাম হোসেন, জাতীয় পার্টি নেতা হায়দার আলী শামীম, জাতীয় ছাত্র সমাজ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহাদাত হোসেন রুপু ও মহানগর এর সভাপতি মো. শাহ্ আলম সবুজ, নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি সাধারণ সম্পাদক মুরশিদ আলম খান, খায়রুদ্দিন মোল্লা, আক্তার নুর, নাছির, সুমন, রাতুল, আলমগীর হোসেন আলম সহ আরো অনেকেই।

জানা গেছে, জাতীয় শোক দিবস পালনে যুবসমাজের আইকন আজমেরী ওসমানের নির্দেশে ৩০টি স্থানে নানা আয়োজন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু পরিবারের সকলের রূহের মাগফিরাত কামনায় দিনব্যাপী কোরআন তেলোয়াত সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে।

About the author

SOFT PRO IT