নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে রাতুল এর আয়োজনে দোয়া ও খিচুরি বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে রাতুল এর আয়োজনে দোয়া ও খিচুরি বিতরণ
Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহফুজুল ইসলাম খান রাতুল এর আয়োজনে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
রবিবার ১৫ই আগষ্ট সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন চাঁনমারি এলাকায় যুব সমাজ ও তারুণ্যের অহংকার নারায়ণগঞ্জের রাজনীতির আগামীর কান্ডারী আলহাজ্ব আজমেরী ওসমান এর নির্দেশনায় এ মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
মিলাদ মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহতর চাঁনমারি ও চাষাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
মিলাদ ও দোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে এবং নারায়ণগঞ্জ এর প্রাণপুরুষ প্রয়াত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমান এর রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT