নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক রনির মৃত্যুতে না.গঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির শোক

সাংবাদিক রনি’র মৃত্যুতে না.গঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি’র শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি। আজ ১৩ই আগস্ট শুক্রবার রাতে এক বিবৃতিতে সভাপতি শহীদুল্লাহ রাসেল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন সংগঠনের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ দিন ধরে সুনামের সাথে নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলো ফটো সাংবাদিক তানভীর হোসেন রনি। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের কারনে সাংবাদিক পরিবারের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের উন্নয়নের জন্য সাংগঠনিক সম্পাদকের পদে নিরলস ভাবে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রয়াত এই সাংবাদিক নেতার রুহের মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

About the author

SOFT PRO IT