সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সনমান্দীতে ভাটিচর সমাজ কল্যাণের উদ্বোধন করলেন চেয়ারম্যান জিন্নাহ্

সনমান্দীতে ভাটিচর সমাজ কল্যাণের উদ্বোধন করলেন চেয়ারম্যান জিন্নাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি, কামাল ) : সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন ভাটিচর সমাজ কল্যাণ সংগঠন উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ই আগস্ট শুক্রবার বিকালে সনমান্দী ইউনিয়নে বঙ্গবন্ধু লাইব্রেরি কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত এর মাধ্যমে সংবাদটি শুভ উদ্বোধন করা হয়েছে ।

অনুষ্ঠানে ভাটিচর সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোক্তার হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

এই কমিটির সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো.মহিন উদ্দিন সহ ৭৪ বিশিষ্ট কমিটি। এ সময় কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মো. ইসলাম, ক্যাশিয়ার মো. সোহাগ সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এ সংগঠনটি সেবামূলক একটি সংগঠন। অর্থের অভাবে কোন শিক্ষার্থী ঝঁরে পড়বে না। কোন বাবা তার মেয়েকে অর্থের অভাবে বিবাহ দিতে সমস্যা হবে না। অর্থের অভাবে কোন বাবা, কোন মা ক্ষুর্ধাত থাকবে না।  চিকিৎসায় সেবা সহ সকল সেবামূলক কার্যক্রম প্রদান করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

About the author

SOFT PRO IT