নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফটো সাংবাদিক রনির মৃত্যুতে মহানগর বিএনপির শোক

জেলা বিএনপির শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসাসিয়েশনের  নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মহানগর বিএনপি। ১২ই আগস্ট বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম এ শোক প্রকাশ করেন। সেই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বিবৃতিতে একাত্ততা প্রকাশ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আলা ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT