নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক রনির মৃত্যুতে রাগীব হাসানের শোক

মেয়র আইভীর মায়ের মৃত্যুতে রাগীব এর শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ফটো সাংবাদিক তানভীর রনির মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া। সেই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ফটো সাংবাদিক তানভীর রনি ১২ই আগস্ট বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, সহকর্মী সহ অসংখ্য গুনগ্রাহী তিনি রেখে গেছেন । তার জানাযা বাদ এশা দেওভোগ এলাকার শুক্কুরকারী বড় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে পরিবারের সুত্র থেকে জানা যায়, ১১ই আগস্ট বুধবার রাত থেকেই তার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। রাতে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি। পরে বৃহস্পতিবার বাসায় দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

About the author

SOFT PRO IT