রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রংধনু গ্রুপের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই আগস্ট রবিবার বিকালে রূপগঞ্জের অদুরে বসুন্ধরা এলাকার রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক লায়ন শাহিন মালুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূইয়া রানু, রেজাউল করিম মাঞ্জু, আওয়ামীলীগ নেতা মুকুল পাশা, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ল্যুফর রহমান মুন্না, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহমান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বঙ্গমাতার জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও জন্মদিনে তার রুহের মাগফেনাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

About the author

SOFT PRO IT