জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। ৭ই আগস্ট শনিবার রাতে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

তিনি বলেন, ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে যুবলীগের আইন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে অব্যাহতির চিঠিতে স্বাক্ষর করা হয়েছে। উপ-দপ্তর সম্পাদক অফিসে যাচ্ছেন। রাতের ৭ই আগস্ট মধ্যেই ই-মেইলে তাকে (ব্যারিস্টার সায়েদুল হক সুমন) চিঠিটি পাঠিয়ে দেবেন।

এর আগে, একটি দলীয় কর্মসূচিতে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্লোগান দেয়া নিয়ে ফেসবুক লাইভ করেন সুমন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও ওই ওসির এমন কাজের সমালোচনা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে তাকে যুবলীগ থেকে অব্যাহতি দেয়ার দাবি করেন সংঠনের কতিপয় নেতাকর্মী। তারপর শনিবার এ সিদ্ধান্ত জানাল যুবলীগ।

About the author

SOFT PRO IT