খেলা জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টানা ৩ হারের পর স্বস্তির জয় পেল অস্ট্রেলিয়া

টানা ৩ হারের পর স্বস্তির জয় পেল অস্ট্রেলিয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : টানা হারের পর অবশেষে স্বস্তির জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন টিটোয়েন্টিতে হেরে আগেই সিরিজ হারায়। হতাশার সফরে সিরিজ হারার পর প্রথম জিতলো অস্ট্রেলিয়া ক্রিকেট দলটি। লক্ষ্য বড় না হলেও ধুঁকতে থুঁকতে শেষ পর্যন্ত তারা জিততে পারল উইকেটে। ৭ই আগস্ট শনিবার চতুর্থ ম্যাচে টাইগারদের উইকেটে হারিয়ে জয়ে ফিরল সফরকারীরা।

এদিন টস জিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেট হারিয়ে ১০৪ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে মাত্র রানে অধিনায়ক ম্যাথু ওয়েডের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া। দলকে চাপমুক্ত করতে চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকান ডেন ক্রিষ্টিয়ান।

এরপর মাত্র ১৮ রানে উইকেট হারিয়ে ফের কোণঠাসা হয়ে যায় অস্ট্রেলিয়া। তবে অ্যাস্টন অ্যাগার অ্যাস্টন টার্নারের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি চলে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ১৩ বলে প্রয়োজন ছিল মাত্র রান। খেলার এমন সময় শরিফুলের বলে শামিম হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে সাজঘরে ফেরেন অ্যাস্ট অ্যাগার। তবে অ্যান্ডু টাইকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন অ্যাস্টন টার্নার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১০৪/ (মোহাম্মদ নাঈম ২৮, মেহেদি হাসান ২৩, আফিফ হোসেন ২০, সাকিব ১৫, মিচেল সোয়েসপন /১২, অ্যান্ডু টাই /১৮)

অস্ট্রেলিয়া : ১৮. ওভারে ১০৫/ (ডেন ক্রিস্টিয়ান ৩৯, অ্যাস্টন অ্যাগর ২৭)

ফল : অস্ট্রেলিয়া উইকেটে জয়ী।

About the author

SOFT PRO IT