নারায়ণগঞ্জ ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসদাইর এলাকা থেকে গাঁজাসহ গ্রেফতার ৩

মাসদাইর এলাকা থেকে গাঁজাসহ গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২রা আগস্ট সোমবার বিকালে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৩৫০ গ্রাম গাঁজা, ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার ৮শত টাকা জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : মো.মামুন (৩৫), মো. রফিক (৪০) এবং মো. রবিউল ইসলাম (২৮)। গ্রেফতারকৃত আসামী মো. মামুন ফতুল্লা থানাধীন দক্ষিণ মাসদাইর এলাকার মৃত মো. শাহাবুদ্দিনের ছেলে, মো. রফিক একই জেলা ও থানার মধ্যেরচর এলাকার মৃত আ: কাদিরের ছেলে এবং মো. রবিউল ইসলাম (২৮) একই জেলা ও থানার দক্ষিণ মাসদাইর এলাকার মৃত আ: মোজাফফর বেপারীর ছেলে।

আজ ২রা আগস্ট সোমবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

About the author

SOFT PRO IT