বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে কিশোর চোরকে গণপিটুনি

বন্দরে কিশোর চোরকে গণপিটুনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে দুই কিশোর চোরকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দিয়েছে স্থানীয় জনতা। আজ ২রা আগস্ট সোমবার বিকালে বন্দর থানার ফরাজিকান্দাস্থ হান্ডুর ব্রীজের সামনে থেকে ওই কিশোর চোরদের আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয় জনতা। আটককৃত চোররা হলো বন্দর থানার দড়ি-সোনাকান্দা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ (১৩) ও মাহমুদনগর এলাকার আব্দুল হোসেন মিয়ার ছেলে ওসমান (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঈদের ২ দিন পর বন্দর থানার ফরাজিকান্দাস্থ মিনহাজুর রহমান রাফিম স্টোরে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে দোকানে থাকা মটর, ক্যাবলসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জনতা সোমবার বিকালে ফরাজিকান্দা হান্ডুর ব্রীজের সামনে থেকে উল্লেখিত দুই কিশোর চোরকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়।

About the author

SOFT PRO IT