নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভীর মায়ের মৃত্যুতে কাউন্সিলর খোরশেদের শোক

আইভীর মায়ের মৃত্যুতে কাউন্সিলর খোরশেদের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত, পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

২৫ই জুলাই রবিবার বিকাল পৌনে ৫ টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা বাইতুল নুর জামে মসজিদ (দেওভোগ চেয়ারম্যান বাড়ি মসজিদ) এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার মরদেহ দাফন হয়।

এক শোক বার্তায় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ বলেন, মরহুমা মমতাজ বেগম ছিলেন একজন ধর্মপরায়ণ নারী। পৌর পিতা আলী আহম্মদ চুনক ও ডা. আইভীর নেপথ্যে শক্তি ছিলেন তিনি।

About the author

SOFT PRO IT