নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মেয়র আইভীর বাসায় সেলিম ওসমান

মেয়র আইভীর বাসায় সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার সহধর্মিণী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর মায়ের মৃত্যুতে তাঁর বাসায় উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসামন। এ সময় মেয়র আইভী তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন। এমপি সেলিম ওসমান মেয়র আইভীর সাথে সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর মাথায় হাত দিয়ে দোয়া করেন।

২৫ই জুলাই রবিবার রাত সাড়ে ৯টায় এমপি সেলিম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাস ভবনে গিয়ে তাঁর সাথে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল।

এর আগে বাদ এশা মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজে অংশ নিয়েছেন এমপি সেলিম ওসমান।

উল্লেখ্য, মেয়র আইভীর মাতা মমতাজ বেগম (৭০) ২৫ই জুলাই রবিবার বিকাল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা বাইতুল নুর জামে মসজিদ (দেওভোগ চেয়ারম্যান বাড়ি মসজিদ) এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার মরদেহ দাফন হয়।

About the author

SOFT PRO IT