রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জুয়া খেলায় বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা

জমি সংক্রান্ত বিরোধ, নিজ মাকে জবাইয়ের চেষ্টা করলো ছেলে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত বাড়ির আঙ্গিনায় জুয়ার আসর বসাতে বাঁধা দেয়ায় ব্যবসায়ী আক্তার হোসেনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় এবং তাকে গলাটিপে হত্যার চেষ্টা করেছে জুয়াড়িরা। এ সময় আক্তারের মামাতো ভাই জনিকেও পিটিয়ে আহত করা হয়। গত শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টেকনোয়ার্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আক্তার হোসেন জানান, গত কয়েকদিন ধরে তার বাড়ির আঙ্গিনায় পাশ্ববর্তি ভোলানাথপুর এলাকার নুরু মিয়ার ছেলে নাইম ও টেকনোয়ার্দা এলাকার আবু সাঈদের ছেলে সুজনসহ সংঘবদ্ধ জুয়ারী চক্র জুয়ার আসর বসাচ্ছিল। এতে তিনি বাঁধা দেওয়ায় তার উপড় ক্ষীপ্ত হয় তারা। জের ধরে শনিবার দুপুরে টেকনোয়ার্দা কুমারপাড়া এলাকায় তাকে একা পেয়ে জুয়াড়ি সুজন, নাঈমসহ ৫/৬ জন তার পথরোধ করে তাকে বেধড়ক পেটায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পরলে সুজন তাকে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে। তার ডাক চিৎকারে তাকে বাচাঁতে তার মামাতো ভাই জনী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে। পরে হামলাকারীরা ব্যবসায়ী আক্তারের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ব্যবসায়ী আক্তার হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT