নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে রীনা নামে এক তরুণীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে রীনা নামে এক তরুণীর লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় রীনা (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৯ই জুলাই সোমবার সকালে ফতুল্লা থানাধীন ভুইগড় এলাকার সর্দার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, রীনা শেরপুর জেলার নকলা থানার মোমিনাকান্দা গ্রামের ফারুক মিয়ার মেয়ে। বাবা মায়ের সঙ্গে তিনি ভুইগড় সর্দার বাড়িতে ভাড়া থাকেন। তার ৫ বছর বয়সি একটি কন্যা সন্তান আছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ৬ মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন বলে জানান।

About the author

SOFT PRO IT