নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইমন হত্যাকান্ডে ১ জনের দায় স্বীকার, ২ জনের ৩ দিনের রিমান্ড

ইমন হত্যাকান্ডে ১ জনের দায় স্বীকার, ২ জনের ৩ দিনের রিমান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : শহরের দেওভোগে হোসিয়ারি শ্রমিক ইমন হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত এজাহারনামীয় তিন আসামীর মধ্যে রাকিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৯ই জুলাই সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসিনের আদালতে জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক আসাদিজ্জামান। গ্রেফতারকৃত এজাহারনামীয়  অপর দুই আসামী হান্নান ও রুজেল কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান জানান, ইমন হত্যা মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত তিন জনের মধ্যে গ্রেফতারকৃত রাকিব ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছে। গ্রেফতারকৃত এজাজারনামীয় অপর দুই আসামী হান্নান ও রুজেলকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৭দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, এলাকায় প্রভাব বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে গত ১৭ই জুলাই শনিবার রাতে ফতুল্লার দেওভোগে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত হয় হোসিয়ারি শ্রমিক ইমন (২১)।

এ ঘটনায় নিহত ইমনের ভাই সবুজ বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামী করে গত ১৮ই জুলাই রবিবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগের দেলোয়ার লিটনের  পুত্র হান্নান (২২), একই এলাকার বাবুলের পুত্র রাকিব (২১) ও সুমনের পুত্র রুজেলকে (২৫) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

About the author

SOFT PRO IT