বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৩য় দিনেও কঠোর অবস্থানে বন্দর উপজেলা প্রশাসন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো.শরীফুল ইসলাম ) : নারায়ণগঞ্জের বন্দরে ৩য় দিনেও কঠোর অবস্থানে মাঠে ছিল বন্দর উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকেই বন্দর খেয়াঘাটে জনসমাগমস্থলে কড়া নজরদারিতে ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বন্দর ১নং খেয়াঘাটে ভোর বেলা থেকেই বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের নেতৃত্বের একটি টীমকে নিরলসভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।

বন্দর থানা পুলিশ ছাড়াও রাজধানীর সাভারের একটি সেনা টীমও জনসচেতনতামূলক এ কাজে অংশ নেয়। এ সময় বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিনসহ সাভারের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাকিনও উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT