সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

পুলিশের হাতে হেফাজত নেতা সেজান গ্রেফতার

পুলিশের হাতে হেফাজত নেতা সেজান গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেজান নামে এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। আজ ৩ই জুলাই শনিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেফতার তার করা হয়। গ্রেফতারকৃত হেফাজত নেতা সেজান সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের আরকিলিস মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার এ এস আই মো. আলমগীর হোসেন জানান, আসামী সেজানের বিরুদ্ধে হেফাজতের দুটি মামলাসহ ওয়ারেন্ট ও অন্যান্য আরো তিনটি মামলা রয়েছে। গ্রেফতারের পর আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT