র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

র‌্যাবের হাতে পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মো. শাহজাহান (২৭) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ২৪ই জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বৌ-বাজার পুল সাততলার মনার ফলের দোকানের সামনে অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজি করার সময় ওই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। অভিযান কালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ১শত ২০ টাকা ও চাঁদা আদায়ের টোকেন এবং চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

২৪ই জুন বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানাধীন বৌ-বাজার এলাকায় রাস্তায় চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ টাকা থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT