বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অতিরিক্ত মদ্য পানে বন্দরে মনির মেম্বারের মৃত্যু

মদ্যপানে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অতিরিক্ত মদ্য পান করে কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মনির হোসেন ওরফে মনির মেম্বার (৫২) মৃত্যু বরণ করেছে। ২৪ই জুন বৃহস্পতিবার ভোরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নরর্পদীস্থ তার নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করে। মৃত্যুবরনকারি জাপা নেতা মনির হোসেন ওরফে মনির মেম্বার ঘারমোড়া এলাকার মৃত সামছুল হক মিয়ার ছেলে। তিনি মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন।

মরহুমের নামাজের জানাযা বাদ জহুর নরর্পদী এলাকায় অনুষ্ঠিত হওয়ার পর মহনপুর কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় যুবসংহতি সভাপতি সফি ঢালী মেম্বারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমের আত্মীয় স্বজন।

About the author

SOFT PRO IT