নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্ত্রীর পরকীয়া সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

স্ত্রী'র পরকীয়া সইতে না পেরে স্বামী'র আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রী রিমি বেগম এর পরকীয়া সইতে না পেরে মোস্তাকিন মোল্লা (৩০) নামে এক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ ১৪ই জুন সোমবার বিকালে বন্দর উপজেলার চিড়ইপাড়া কলোনীতে শ্বশুড় বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত  মোস্তাকিন  মোল্লা নড়াইল জেলার সদর থানা এলাকার কালাম মোল্লা মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে । এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামরা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল জেলা সদর এলাকার মো. কালাম মোল্লার ছেলে মোস্তাকিন মোল্লার সাথে বন্দর উপজেলার মুছাপুর ইউপির চিড়ইপাড়া কলোনী এলাকার জাহাঙ্গীর মিয়ার মেয়ে রিমি বেগম (২৩) এর তৃতীয় বিয়ে আবদ্ধ হয়। তাদের সংসার জীবনে একটি মেয়ে সন্তান রয়েছে। ইতি মধ্যে স্ত্রী রিমি বেগম পরকীয়া প্রেমের  সম্পর্ক জড়িয়ে পরে। এই সন্দেহে সোমবার বিকালে স্ত্রী মোবাইল ফোনে কোনো ব্যক্তির সঙ্গে ভাব ভঙ্গিতে কথা বার্তা শুনে স্বামী মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

ওই সময় স্ত্রী মোবাইল ফোন নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এতে স্বামী অভিমান করে ঘরের আড়ার সঙ্গে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করে। ওই সময় বাড়ির লোকজন ঘরে উকি দিয়ে দেখে ঘরের ভেতরে লাশ ঝুলছে।  স্থানীয় লোকজন ঘরের ভেন্টিল্যাটারের  ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লাশ নামিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য বলে  ঘোষণা করেন। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সুজন হক জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। কেন আত্মহত্যা করেছে তা এখন বলা যাচ্ছে না। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।

About the author

SOFT PRO IT