নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে নির্যাতন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ী ও পাষান্ড স্বামী র্নিমম নির্যাতনে রক্তাক্ত জখম হয়েছে এক সন্তানের জননী এ্যানি আক্তার (২৩)। আজ ১৪ই জুন সোমবার সকাল ১০টায় বন্দর উপজেলার পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ বরিশাইল্লা কলোনী এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী আহত গৃহবধূকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত এক সন্তানের জননী এ্যানী আক্তার বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে র্দজাল শ্বাশুড়ী ও পাষান্ড স্বামীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

জানা গেছে, ৯ বছর পূর্বে বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে সোহেল মিয়ার সাথে একই থানার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার সৌদি আরব প্রবাসী আমির হোসেন মিয়ার মেয়ে এ্যানী আক্তারের সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে দর্জাল শ্বাশুড়ী হামিদা বেগম ও তার যৌতুক লোভী ছেলে সোহেল দীর্ঘ দিন ধরে যৌতুকের দাবিতে ১ সন্তানের জননী এ্যানী আক্তারকে নানা ভাবে নির্যাতন করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় শ্বাশুড়ী হামিদা বেগম ও তার ছেলে সোহেল মিয়া আবারও যৌতুকের টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বাশুড়ী ও পাষান্ড স্বামী ক্ষিপ্ত হয়ে গৃহবধূ এ্যানীকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে কৌশলে পালিয়ে যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 June 2021

বন্দরে যৌতুকের দাবিতে ১ সন্তানের জননীকে নির্যাতন

www.narayanganjbarta24.com