বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কুমুদিনী ইস্যুতে মানববন্ধন সফল করতে খান মাসুদের বিশাল মিছিল

কুমুদিনী ইস্যুতে মানববন্ধন সফল করতে খান মাসুদের বিশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ১ কোটি জনগণের চিকিৎসা সেবা ও মান উন্নয়নে বাধাগ্রস্ত করতে নামধারী অসাধু এক শ্রমিক নেতার ষড়যন্ত্র থেকে পরিত্রান পেতে কুমুদিনী ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ক্যান্সার কেয়ার বাস্তবায়নের দাবীতে আয়োজিত মানববন্ধনে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান। আজ ১২ই জুন শনিবার বিকাল ৪ টায় শত শত নেতাকর্মী নিয়ে মিছিলটি বন্দর খানবাড়ি হতে শীতলক্ষ্যা নদী পার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খানপুর জোড়া ট্যাংকি সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধনে এসে সমবেত হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণ করেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, উজ্জ্বল আহমেদ, মাকসুদ হাসান, শেখ মমিন, আরিফুল ইসলাম হীরা, মো. হোসেন,শাহ্ আলম, আমান, মো. রনি, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, অনিক হাসান সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT