জাতীয় বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বেঁচে আছেন ইত্যাদির নাতি, মারা গেছে কমেডিয়ান মোস্তাফিজ

বেঁচে আছেন ইত্যাদি’র নাতি, মারা গেছে কমেডিয়ান মোস্তাফিজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দিয়ে নাতি হিসেবে দেশবাসীর কাছে পরিচিত শওকত আলী তালুকদার। ডাক নাম নিপু। তুমুল জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়েছে আজ।

সোশ্যাল মিডিয়াতে তার মৃত্যুর খবরের পোস্টে ভরে গেছে। সেসব পোস্টে বলা হচ্ছে ইত্যাদির নাতি চরিত্রে অভিনয় করা মোস্তাফিজুর রহমান মারা গেছেন। কিন্তু এটি পুরোপুরি গুজব।

মূলত যে মোস্তাফিজুর রহমান মারা গেছে বলে দাবি করা হচ্ছে তিনি ইত্যাদির সেই বিখ্যাত নাতি নন। তিনিও ছিলেন কৌতুক অভিনেতা। তাকে দেখা গেছে হারুণ কিসিঞ্জার, চিকন আলীদের সঙ্গে অভিনয় করতে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ। তার বাড়ি জয়পুরহাটে। শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা চিকন আলী।

তিনি জানান, ১০ জুন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজ। তিনি ছিলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সারা পাড়া গ্রামের সন্তান।

এদিকে ইত্যাদির নাতি চরিত্রের নিপু ভালো আছেন। তিনি রাজধানীর উত্তরার বাসিন্দা। তবে জানা গেল, তিনি অনেকদিন ধরেই মানসিক অসুখে ভুগছেন। নিয়মিতই চলছে তার চিকিৎসা।

প্রসঙ্গত, ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন ইত্যাদির নাতি খ্যাত শওকত আলী তালুকদার নিপু। প্রয়াত অভিনেতা অমল বোসের সঙ্গে নাতির চরিত্রে অভিনয় করেছিলেন নিপু। অমল বোস মারা যাওয়ার পর শবনম পারভীনের সঙ্গে অভিনয় করছেন তিনি।

সুত্র : জাগো নিউজ ২৪ ডট কম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 June 2021

বেঁচে আছেন ইত্যাদির নাতি, মারা গেছে কমেডিয়ান মোস্তাফিজ

www.narayanganjbarta24.com