নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে জোড়া ধর্ষণ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে জোড়া ধর্ষণ, গ্রেফতার ৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়িতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৮ই জুন মঙ্গলবার থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।  এ ঘটনায় এক ভিকটিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা এন্ট্রি করেন।  যার নং -১১(৬)২১ইং।

আসামীরা হলেন : নারায়ণগঞ্জ সদর থানার টিটু মিয়ার ছেলে সিফাত হোসেন (১৮), বন্দর কুশিয়ারা এলাকার আব্দুল মান্নান সরদারের ছেলে সিফাত (২১),ইসলাম বাগ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সাকিব, একই এলাকার নাঈম মিয়া ও শাকিল। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ পৃথক স্থান থেকে শাকিল ছাড়া সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা গেছে, ভিকটিম দুই জন সম্পর্কে বান্ধবী। তাদের একজন বন্দর কাইতাখালি ও অন্যজন সদর থানার খানপুর এলাকার বাসিন্দা। প্রায় ৭-৮ দিন পূর্বে তারা নবীগঞ্জ ফেরীঘাট এলাকায় আসলে উল্লেখিত সিফাত হোসেন ও সিফাতের সাথে তাদের পরিচয় হয়। সেখান থাকে মোবাইল ফোন নাম্বার পারস্পারিক আদান-প্রদান করে।

এরপর ২ বান্ধবীর একজন সিফাত হোসেন (১৮) ও অন্যজন সিফাত (২১) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই সুবাদে ৮ই জুন মঙ্গলবার বিকালে তাদের এক সাথে মাজারে ঘুরতে যাওয়ার কথা বলে বন্দর ইসলামবাগ এলাকায় সাকিবের বাড়িতে ঝাল মুড়ি খাওয়ার প্রলোভন দেখায়। এ সময় দুই সিফাত ও উল্লেখিত সকল আসামী উপস্থিত ছিলেন। অতপর দুই কিশোরীকে দুটি আলাদা রুমে নিয়ে একটি সিফাত হোসেন ও আরেকটিতে সিফাত  প্রবেশ করলে বাকি ৩ জন বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। পরে তারা অনিচ্ছা প্রকাশ ও কান্নাকাটি করলেও ২ জনই ধর্ষণের শিকার হন।

About the author

SOFT PRO IT