রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আরিফ হোসেন (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ৯ই জুন বুধবার সকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চান্দুরী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে। নিহত আরিফ হোসেন জুরাইন ফজলুল করিম ইসলামীয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন।

নিহতের মামা সাদ্দাম হোসেন জানান, ৮ই জুন মঙ্গলবার দুপুরে তার ভাগিনা শবনম মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে আত্মীয় স্বজন ও ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অনেক খোজাখুঁজির পরও তাকে পায়নি। পরদিন বুধবার সকালে আত্মীয় স্বজনরা আরিফের লাশ নদীতে ভেসে উঠতে দেখে তারা নিহতের লাশ উদ্ধার করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 June 2021

শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

www.narayanganjbarta24.com