আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক প্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণের দায়ে পিতা বাদল (৫০) কে র‌্যাবের সহযোগিতায় গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ৮ই জুন মঙ্গলবার দিবাগত রাতে থানার এস.আই পলাশ কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদীর র‌্যাব -১১ এর সহযোগীতায় বিশেষ এক অভিযান চালিয়ে রূপগঞ্জের বরপা কেরামবোর্ড মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আড়াইহাজার থানার (ভারপ্রাপ্ত) ওসি আনিচুর রহমান মোল্লা জানান, উপজেলার সিংহদী গ্রামের ছুবানের পুত্র  বাদল তার সৎ মেয়ে (১৮) কে দিনের পর দিন প্রাণ নাশের হুমকী দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ফলে মেয়েটি ৪ মাসের অন্ত:সত্তা হয়ে পরে। বিষয়টি জানা জানি হলে এ ব্যাপারে ধর্ষিতার মামা তিলচন্দী গ্রামের হাছেন আলী বাদী হয়ে গত ২০ই মার্চ আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের  পর থেকে ধর্ষক বাদল পলাতক ছিল। ধর্ষিতা  জানান, গত আড়াই মাস পূর্বে আমার পেটের বাচ্ছাটি নষ্ট হয়ে গর্ভপাত হয়ে গেছে। ধর্ষক বাদলকে আজ ৯ই জুন বুধবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 June 2021

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

www.narayanganjbarta24.com