বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে : ভিপি বাদল

না.গঞ্জ-৫ আসন নৌকা প্রতিকে মনোনয়নে শতভাগ বিশ্বাসী ভিপি বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মুজিব জন্মশত বার্ষিকী ও ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচি -২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৮ই মে মঙ্গলবার বিকাল ৪টায় বন্দর উপজেলাস্থ সরকারি হাজী ইব্রাহীম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এ্যাডঃ আবু হাসনাত মো. শহিদ বাদল বলেছেন, জননেত্রী শেখ হাসিনা দেশে না আসলে এ দেশের গনতন্ত্র ফিরে আসত না।  ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গনতন্ত্রকে পূনদ্ধার করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির উজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ.কে.এম. ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ. রশীদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা সাহাদাত হোসেন, সাব্বির আহাম্মেদ মাসুদ, আব্দুল্লাহ বাবু, প্রবীন আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া, দেলোয়ার হোসেন মদিল, রবিউল আউয়াল রবি, যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রলীগ নেতা শাহীন তাহেরী সিনহা, সোয়েব মোহাম্মদ লিটন, শ্রমিকলীগ নেতা আসিফ মাহামুদ, বন্দর তানা থ্রী হুইলার শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লিটু ফরাজি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারিস উদ্দিন, সাদেকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

About the author

SOFT PRO IT