অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান নিচে, গুরুতর আহত-৪

মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে কাভার্ডভ্যান নিচে, গুরুতর আহত-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪মুন্সিগঞ্জ প্রতিনিধি ) : মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি  ট্রান্সকম ঔষধ কোম্পানির কাভার্ডভ্যান গাড়ি নিচে পড়ে গিয়েছে। আজ ৯ই জুন বুধবার বেলা ১১ টার দিকে মুক্তারপুর সেতুর পূর্বপাশে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হলো : ঔষধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সি (৩০), পথচারী মামুন (৩২)

মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সেতুতে অবস্থানকালে ওভার ট্রেক করতে গিয়ে উল্টোপথে যেয়ে মুন্সিগঞ্জগামী ঔষধ কোম্পানির কাভার্ডভ্যানের সামনে এসে পড়ে। এরপর যাত্রীদেরকে বাঁচাতে বাম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায় কাভার্ডভ্যান। যা সেতুতে উঠবার সিঁড়ি একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে আটকে আছে। ঘটনায় ঔষধ কোম্পানির সুপারভাইজার, চালক, হেলপার পথচারী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT