নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও স্ত্রীকে শ্লীলতাহানি

শ্লীলতাহানি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৫) ও তার স্ত্রী গৃহবধূ জনি আক্তারকে (২৫) পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। ২৯ই মে শনিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাহনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জনি আক্তারের পিতা আবু তালেক বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

আবু তালেকের অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার ফজলুল হক, রত্না বেগম ও সবুজ মিয়াদের সঙ্গে তার মেয়ে জনি আক্তার ও তার জামাতা জুয়েল মিয়ার দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিলো। শনিবার গবাদি পশুর উচ্ছিষ্টবর্জ্য ফেলাকে কেন্দ্র করে ফজলুল হক, রত্না বেগম ও সবুজ মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে জুয়েল মিয়ার বাড়ি ঘরে হামলা চালায়। হামলাকারীদের বাঁধা দেওয়ায় গৃহবধূ জনি আক্তারকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তাকে বাঁচাতে তার স্বামী এগিয়ে আসলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT