নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে পুলিশের এএসআই ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে পুলিশের এএসআই ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই)  এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব১০। সময় শত ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় আজ ৩০ই মে রবিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন (৩২) তিনি ডিএমপির ডেমরা থানায় কর্মরত ছিলেন। এছাড়া মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন (৩৫) সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত জাফর আলীর ছেলে।

এর আগে ২৯ই মে শনিবার দুপুরে নাসিক নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

ঘটনায় রবিবার সকালে র‌্যাব১০ পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিন শেখ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি  মাদক বিরোধী আইনে মামলা দায়ের করেন।

র‌্যাব মামলার এজাহারে উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী নাসিরকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতারের পর তিনি স্বীকার করেন ডেমরা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবার মালিক এএসআই  শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন।

এদিকে পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নাছির উদ্দীন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ডেমরা সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 May 2021

নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে পুলিশের এএসআই ইয়াবাসহ গ্রেফতার

www.narayanganjbarta24.com