জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে আকস্মিক পুলিশে বদলি

র‍্যাবের ৫০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে আকস্মিক পুলিশে বদলি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : এলিট ফোর্স র‍্যাবে থাকা পুলিশের ঊর্ধ্বতন ৫০ কর্মকর্তাকে আকস্মিকভাবে বদলি করা হয়েছে। তাদের ফের পুলিশে ফেরত পাঠিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। ২৭ই মে বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

বদলি হওয়া ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। তাদের জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। বদলির আদেশটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আদেশে তিনি বলেন, বদলি হওয়া অফিসারদের আগামী ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেয়া হলো।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাবে প্রাধিকারের বেশি এসপি পদবি কর্মকর্তাদের পদায়নে যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান হওয়ার আগেই র‍্যাব থেকে ৫০ এএসপি ও সহকারী এসপিকে পুলিশে আকস্মিক বদলি করা হয়েছে।

সুত্র : জাগো নিউজ ২৪ ডট কম।

About the author

SOFT PRO IT