প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈদের ছুটি শেষে আজ খুলেছে ব্যাংক সহ অফিস

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শনিবার শেষ হয়েছে। আজ ১৬ই মে রবিবার থেকে খুলেছে অফিস সহ ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও।

ঈদের ছুটি শেষে আজ রবিবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিসে যাবেন। আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে। ফলে অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ, আন্ত:জেলা গণপরিবহন বন্ধ থাকায় ঈদে গ্রামে যাওয়া মানুষকে ফিরতে যথেষ্ট বেগ পেতে হবে। যদিও সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবার নিজ নিজ অবস্থানে থেকেই ঈদ পালনের আহ্বান জানিয়েছিলেন। তবে সে কথা মানেনি মানুষ। সরকারি-বেসরকারি অফিসে তিন দিনের ঈদ ছুটি দেয়ার জন্য বলা হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানই কয়েকদিনের অতিরিক্ত ছুটি দিয়েছে। ফলে কিছু মানুষ ফিরবেন আরও কয়েকদিন পর। তবে অফিসপাড়ায় ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান বিধিনিষেধে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন। এর পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। আর দেশের শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। এর আগে গত ১৩ই মে বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। ১৪ই মে শুক্রবার পালিত হয় ঈদ উল ফিতর।

সরকারের নির্দেশনায় ঈদ-উল ফিতরের ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। অন্যদিকে গার্মেন্টস কর্মীদেরও ঢাকায় থাকার নির্দেশনা ছিল। ফলে তারাও এবার বাড়ি যেতে পারেননি। তবে বেসরকারি কর্মজীবীদের অধিকাংশ ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে বাড়ি গেছেন। ফলে তারা কর্মস্থলে হয়তো পরে যোগ দেবেন। আপাতত রবিবার থেকেই নারায়ণগঞ্জ সহ রাজধানী ঢাকা আবার ফিরতে যাচ্ছে তার পুরনো রূপে।

এদিকে রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী ও সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার মহামারী করোনার কারণে তা আর হচ্ছে না। যদিও মাত্র ২৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী দিয়ে সরকারি অফিসগুলো চলছে।

About the author

SOFT PRO IT